ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



বিজিবি অভিযানে ১ কোটি ২১ লক্ষ টাকার চোরাচালান জব্দ
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৮ পিএম আপডেট: ০৫.০২.২০২৫ ৫:০১ পিএম  (ভিজিটর : ২৫৫)

চোরাচালান থামছেই না সিলেটের বিভিন্ন সীমান্তে এক দিনের ব্যবধানে ফের বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান আটক করা হয়েছে । 

বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২১ লক্ষ ৪৪ হাজার ৪৭শ' ৫০ টাকার ভারতীয় পণ্য পণ্য আটক করা হয়েছে। বুধবার বিকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 


প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র' অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, পান্তুমাই , প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবিরহাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিষ, বিড়ি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১ কোটি ২১ লক্ষ ৪৪ হাজার ৭শ' ৫০ টাকা।


এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com