ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




সৌদিআরবে ৩৩টি আর্থিক জালিয়াতির অপরাধে ৬ বাংলাদেশিসহ ৯ সদস্যের চক্র গ্রেফতার
সৌদিআরব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৬:০৫ পিএম  (ভিজিটর : ২৯৭)

সৌদিআরবের রাজধানী রিয়াদ পুলিশ ৯ সদস্যের একটি গ্যাংকে গ্রেপ্তার করেছে, যারা রিয়াদ শহরের বিভিন্ন জায়গায় ৩৩ টি আর্থিক জালিয়াতি অপরাধের সাথে জড়িত ছিল।

গতকাল (২০ জানুয়ারি) সৌদিআরবের আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা এই চক্রের সদস্যদের মধ্যে তিনজন সৌদি নাগরিক ও ছয়জন বাংলাদেশি নাগরিককে বিপুল পরিমাণ অর্থসহ গ্রেফতার করে। 

রিয়াদ পুলিশের অধীনে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ উইং খুঁজে পেয়েছে যে চক্রটি একটি সরকারী সংস্থার সাথে জাল লিঙ্ক তৈরি করতো এবং সাধারণ জনগণকে প্রতারণা করার জন্য সরকারী পরিষেবা দেওয়ার কথা বলে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলতো।তারা সৌদিআরব বাইরে থেকে পরিচালিত একটি গ্যাংয়ের সহযোগিতায় প্রতারণামূলক উপায়গুলি চালিয়ে আসছিল বলে জানা যায়।

পুলিশ একটি বিবৃতিতে বলেছে যে, এই চক্রটি বিভিন্ন সরকারী পরিষেবা প্রদানের ফাঁদে ফেলে প্রায় ৩ লক্ষ ৯৪ হাজার  সৌদি রিয়াল (যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৮ লক্ষ ২০ হাজার টাকা)প্রতারণা করে।সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি ।

চক্রটি সৌদিআরবের বিভিন্ন অঞ্চলে ৩৩টি আর্থিক জালিয়াতি অপরাধ করেছে। পুলিশ কর্মকর্তারা তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম জব্দ করেছে। গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা করেছে ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com