ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




আওয়ামীলীগ নেতার সরকারী জমি দখল : হত দরিদ্র সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন
আমতলী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৫:০৪ পিএম  (ভিজিটর : ২৫৭)

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকনের সরকারী জমি দখল এবং সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আমতলী পৌর শহরের আমুয়ার চর এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী সাত পরিবারসহ অন্তত শতাধিক মানুষ অংশ নেয়। 

জানাগেছে, আমতলী পৌর শহরের আমুয়ার চর এলাকার খাস খতিয়ানের জমিতে সাতটি হতদরিদ্র পরিবার গত ৩০ বছর ধরে বসবাস করে আসছেন। গত বছর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকন প্রভাবখাটিয়ে ওই জমি তার দাবী করে বালু ভরাট করে একাংশ দখলে নেয়। 

কিন্তু হত দরিদ্র পরিবারগুলো তার ভয়ে প্রতিবাদ করতে পারেনি। বর্তমানে ওই জমিতে থাকা সুরাত গাজী, মনির হাওলাদার, রুনা বেগম, জাহানারা বেগম, নিজাম উদ্দিন কালা, আতিফুল বেগম ও আনোয়ার মল্লিকের পরিবারকে উচ্ছেদ করতে পায়তারা চালাচ্ছেন আওয়ামীলীগ নেতা এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। 

আওয়ামীলীগ নেতার এ জমি দখল ও সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা মানববন্ধন করেছে। নিজাম উদ্দিন কালার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাকির হোসেন, সুরাত গাজী, রুনা বেগম, জাহানারা বেগম ও ময়না বেগম প্রমুখ। 

আনোয়ার মল্লিক, জাহানারা বেগম ও আতিফুল বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোরা সাতটি পরিবার গত ৩০ বছর ধরে বসবাস করে আসছি। কিন্তু আওয়ামীলীগ নেতা কামাল আকন সরকারী জমি দখল করে আমাদের উচ্ছেদ করতে পায়তারা চালাচ্ছে। আমরা এখন যাব কোথায়?

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকন বলেন, আমার কবলাকৃত জমিতে বালু ভরাট করেছি। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তাদের নামে উচ্ছেদের মামলা দিয়েছি। আমাকে হয়রানী করতে তারা এমন কর্মকান্ড চালাচ্ছেন। 

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান বলেন, চরের জমি সাধারণত সরকারী জমি হিসেবে বিবেচিত। ওই জমি নিয়ে একজনে মামলা করেছে। এ বিষয়ে সরকার বিবাদী হয়ে আইনী লড়াই করবে।   





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com