ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪:৩৫ পিএম  (ভিজিটর : ১৬২)

ঢাকার হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজারে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। একইসঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।

এর আগে, বেলা ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম, দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। ৭ তলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com