ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর মহানগর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৪:২২ পিএম  (ভিজিটর : ৩০০)
গাজীপুর মহানগরীর  টঙ্গীতে বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারারুদ্ধ নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি। কারারুদ্ধ নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ টঙ্গী সকল শাখা সড়কও এই বিক্ষোভ মিছিলে  জনশ্রুত পরিণত হয়।
 
শনিবার (১১ জানুয়ারী) টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করা হয়।  

জানা যায়, ২০০৪ সালে স্থানীয় সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হুকুমের আসামী হয়ে কারাগারে যায় বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকার।  পরবর্তী সময় নুরুল ইসলাম সরকারের মৃত্যুদন্ড হলে তিনি কারাগারে কনডেম সেলে বন্দি হন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। ৫ আগস্টে পট পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের ছেলে শাহনূর ইসলাম রনি সরকার তার বাবার মুক্তির জন্য আন্দোলন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ স্থানীয় বিএনপি'সহ এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ও কর্মীরা বিক্ষোভ- মানববন্ধন করে।

অনুষ্ঠানের সভাপতি সরকার শাহনূর ইসলাম রনি বলেন, গত ২০ বছর যাবৎ কারারুদ্ধ বাবার মুক্তির দাবী করে আসছি। আজকেও আমার বাবার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

আরো  উপস্থিত ছিলেন নূরুল ইসলাম সরকারের বড় ভাই বীর মুক্তিযুদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকারি সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক  যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু,  গাজীপুর মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, বর্তমান আহবায়ক সাজিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন সহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার বহু নেতাকর্মী। তাদের সকলেই বীর মুক্তিযুদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানায়।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com