"অপারেশন প্রঘাত"অভিযান চালিয়ে আনসারউল্লা বাংলা টিম এর আরও ২ সদস্যকে গ্রেফতার করেছে এসটিএফ। এর সঙ্গে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর )গভীর রাতে ভারতের আসামরাজ্যের কোকরাঝাড় জেলা পুলিশের সহায়তায় পৃথক ২টি অভিযানে " গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন "( ডিটিও) এর দুই জিহাদিকে গ্রেফতার করে এসটিএফ। কোকরাঝাড় সদর থানাধীন জয়পুর এলাকার নামাপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল জাহের শেখ( ৩০)কে গ্রেফতার করা হয়েছে। এরপর কোকরাঝাড় জেলার অন্তগর্ত শেরফাংগুড়ি থানাধীন কাচিপাড়া বাজারে জনৈক ওসমান আলির বাড়িতে অভিযান চালিয়ে রামফিল বাজারের বাসিন্দা সাব্বির মির্ধা নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উভয়ের হেফাজত থেকে এসটিএফ বিপুল পরিমাণের অবৈধ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সহ বহু নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। এনিয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডিজিপি হরমিত সিং জানিয়েছেন, " আসাম এসটিএফ ফের বড় সাফল্য পেয়েছে। নামাপাড়া থেকে এবিটির ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাশকতার ছক ভেস্তে দেওয়া হয়েছে।"