| ব্রেকিং নিউজ: |
|
সাতসকালে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের স্বর্ণমন্দিরে চলল গুলি। শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে গুলি চালায় এক দুস্কৃতী। বুধবার (৪ ডিসেম্বর) সকালে স্বর্ণমন্দিরের ঢোকার মুখে এই হামলা চালায় সে। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা জনতার হাতে ধরাও পড়ে যায়। সুখবীর নিরাপদেই রয়েছেন বলে জানা গেছে।