| ব্রেকিং নিউজ: |
|
নাটোরের লালপুর উপজেলার নারায়নপুর রেলগেট এলাকায় রাজশাহী - ঈশ্বরদীগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাশেদা খাতুন (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে বুধপাড়া গ্রামের মহসিন আলীর স্ত্রী। রবিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।