| ব্রেকিং নিউজ: |
|
দেশি শোবিজের গ্ল্যামার গার্ল ফারিন খান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করেছেন মিউজিক ভিডিও, টিভিসি, নাটক, ওটিটি ও সিনেমায়। বর্তমানে একাধিক ঈদের নাটক এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত ফারিন। কাজল আরেফিন অমির ‘ফিমেল’র পর তাঁর ‘এক মিনিট’ শিরোনামের একটি নাটক দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এক রোমান্টিক কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এক মিনিট’। যেটিতে তরুণীর চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান। নাটকটিতে জুঁই চরিত্রে তিনি অভিনয় করেছেন। অন্যদিকে তন্ময়, ফারহান এবং মইন চরিত্রে দেখা যায় আবু হুরায়রা তানভীর, জুনায়েদ বোকদাদী এবং সৈয়দ নাজমুস সাকিবকে। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যায় মীর রাব্বীকেও।