ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



মুকসুদপুরে বাস-ট্রাকের মাঝে পড়ে চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫:১০ পিএম  (ভিজিটর : ১৪৯)
ঢা্কা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাকের মাঝে পড়ে চাপায় ইজিবাইকের যাত্রী দুই সহদর নিহত হয়েছে ৪জন।

আজ বৃহস্পতিবার(০১লা আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ(৩০)এবং ইয়ার আলী(৪০) ও হাসান শেখ(২৬)। নিহতদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মম্ভরদী গ্রামে।এরা সবাই বরাইতলা থেকে ইজিবাইকে করে টেকেরহাট যাচ্ছিল।

পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।  ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এসময় অপর দিক থেকে আসা টেকেরহাট গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

মাঝখানে পড়ে যায় ইজিবাইক। এতে দুই গাড়ির চাপায় ইজিবাইকের দুই যাত্রী দুই সহদর ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ইজিবাইক চালক সহ আরো বেশ কয়েকজন আহত হয়। মারত্মক আহত অবস্থায় ইয়ার আলী(৪০) ও হাসান শেখ(২৬)কে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় বিকেলে এই দুইজনও নিহত হয়।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com