ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



সিরাজগঞ্জে নৌকাডুবিতে দুই যুবকের মৃত্যু
তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা:
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪:৩৩ পিএম  (ভিজিটর : ৩২২)
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায়  সজল  ও তন্ময়  মানে  দুই যুবকের মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনাটি ঘটেছে  (৬ জুলাই)শনিবার  বেলা ১২টার দিকে শাহজাদপুর উপজেলার  বড়াল নদীর পোতাজিয়া এলাকায়।

নিহতেরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার দাড়িয়াপুরের শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই এলাকার তৌহিদ আলমের ছেলে তন্ময় (১৮)।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খোরশেদ আলম  বিষয়টি নিশ্চিত করে বলেন , শনিবার বেলা ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে ভাড়া করা একটি নৌকা নিয়ে  ৯ যুবক ঘুরতে বের হয় । এসময় প্রবল বাতাসের সাথে বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে নৌকাটি বাতাসের তোরে ডুবে যায়। পরে নৌকায় থাকা ৭ যুবক সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দুই  যুবক নিখোঁজ হন। কিছুক্ষণ পরে নিখোঁজ ওই দুই যুবকের মরদেহ ভেসে ওঠে।

তিনি আরও  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com