ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস উদযাপিত

ধর্ম

ভৈরব সংবাদদাতা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ভৈরবে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব ফল

2023-09-28T13:41:39+00:00
2023-09-28T13:41:39+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
ধর্ম
ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস উদযাপিত
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:৪১ পিএম 
ভৈরব সংবাদদাতা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ভৈরবে জশনে জুলুস ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব ফল মাকের্ট থেকে একটি জুলুস বের হয়ে ভৈরববাজার সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। 

এর আগে নবী প্রেমিকরা বিভিন্ন ইসলামিক সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে ফল মাকের্কেটে এসে সমবেত হয়।  এ সময় জশনে জুলুসে হাজি আঃ করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন পীরে তরিকত এ আই এম মাহবুব উল্লাহ আল ক্বাদেরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাকিব রায়হান, ভৈরব উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি ওমর ফারুক, জশনে জুলুস উদযাপন কমিটির  সাংগঠনিক সম্পাদক হাজি মোঃ রুবেল প্রমূখ।  

আলোচনা সভা শেষে  মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।



Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: