ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:৫২ পিএম  (ভিজিটর : ৭৬৪)
রেফারির শেষের বাঁশি বাজতেই ভোঁ দৌড়। ডাগআউট থেকে ফুটবলারদের সঙ্গে যোগ দিলেন সাপোর্ট স্টাফরাও। পিনপতন নিরবতা আনফা কমপ্লেক্সের গ্যালারিতে। অবশ্য ম্যাচের শুরু থেকেই স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে রেখেছিলেন লাল-সবুজের দল।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ৪-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। 

প্রথমার্ধে মিরাজুলের গোলে বাংলাদেশ লিড নেয়। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে ৭০ মিনিটে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থাকে। ৮০ মিনিটে নেপাল এক গোল পরিশোধ করে। রেফারি ১০ মিনিট ইনজুরি সময় দেয়। নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরও এক গোল হজম করে। বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রথম শিরোপার পাশাপাশি নেপালের বিপক্ষেও প্রথম জয় এটি। এবারের আসরে গ্রুপপর্বে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২-১ গোলে হেরে যায়। এর আগে আরও তিনবার দেখা হয়েছিল দুদলের। দুটিতে নেপাল জিতেছিল, আর ড্র হয়েছিল একবার।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com