ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা হিরন এর মৃত্যু, রাস্ট্রীয় মর্যাদায় দাফন
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৩:৪১ পিএম  (ভিজিটর : ১৮৬)
লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হিরন  শুক্রবার ২ জুলাই  ভোর ৬ টায় বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যু কালে এক স্ত্রী ১ মেয়ে ৪ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শুক্রবার বাদ জুম'আ তেঘরিয়া শাহী ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হিরন এর মরদেহে জাতীয় পতাকা ও ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন লাখাই নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হিরন এর মরদেহ সামনে রেখে গার্ড অব অনার এর নেতৃত্ব দেন পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান ও একদল পুলিশ।  গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হিরন এর নামাজে জানাজা তেঘরিয়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হিরন এর মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম,  বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে  বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন  মোঃ বাহার উদ্দিন সহ প্রেসক্লাব এর সকল সদস্য বৃন্দ সহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com