ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



দেশের অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫:০৩ পিএম  (ভিজিটর : ৩৬০)
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী প্রাণহানি ও সহিংসতার বিচার এবং গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে চলমান এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন রাজধানীসহ দেশের প্রায় অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (৩১ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজের ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিবৃতি দেওয়া হয়। এগুলো শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করে।  বিবৃতি দেওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, নটর ডেম কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, তেজগাঁও কলেজ, ধামরাই সরকারি কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা।  

আরও আছে, কুষ্টিয়া মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, পটিয়া সরকারি কলেজ, বানিয়াচং আইডিয়াল কলেজ, হবিগঞ্জ, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, দারুল উলুম কামিল মাদ্রাসা, চট্টগ্রাম, বরগুনা সরকারি কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিলেট। চট্টগ্রাম সরকারি মডেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ ,সিলেট,  খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কুমিল্লা, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।  

এছাড়াও আছে, মণিরামপুর মহিলা বিশ্ববিদ্যালয়, যশোর, ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহ,শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, আটহাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম, চট্টগ্রাম কলেজ,  শচীন্দ্র কলেজ, হবিগঞ্জ, আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা, কিশোরগঞ্জ, শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ সহ আরো কয়েকটি কলেজ।

এদিকে বিবৃতিতে বলা হয়েছে,যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। আরও বলা হয়েছে, আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে আমরা পরীক্ষায় বসতে পারি না। এই আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com